, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগ‌ঞ্জে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন গৃহবধূ




সিরাজগ‌ঞ্জে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০২২, ১৬:৫০ | 900 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগ‌ঞ্জে একসঙ্গে চার নবজাতক ভূমিষ্ঠ হয়েছে তা‌দের ম‌ধ্যে সবাই ছে‌লে। আজ শনিবার ২৪ ডিসেম্বর বেলা সাড়ে ১০ টার দি‌কে সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি ক্লিনিকে জন্মগ্রহন ক‌রেন। ইতিমধ্যে বাচ্চাদের অবস্থার অবনতি হওয়ায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চার নবজাতকের বাবা শাহাদৎ ব‌লেন আমার স্ত্রী আফসানা শহরের এক বেসরকারি হসপিটালে নরমাল ডেলিভারি মাধ‌্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন।

তা‌রা সবাই সিরাজগঞ্জ বেলকু‌চি উপজেলার কামার পাড়া গ্রা‌মের বাসিন্দা। বিয়ের পাচঁ বছর পর একসঙ্গে চার সন্তানের জন্ম হয় তাদের।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের নবজাতক শিশু ও কিশোর রোগ চিকিৎসক ডাঃ মোঃ মাহবুবুল আলম বলেন, গর্ভধারণের সময় হওয়ার আগেই এই চার নবজাতকের জন্ম হয়। তা‌দের সক‌লের ওজন কম ছিল। ৪টি সন্তান বর্তমা‌নে নিবিড় পর্যবেক্ষণের রাখা হয়েছে ৭২ ঘণ্টা নাও যাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে সকলে এখন সুস্থ আছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET