, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গৌরনদী প্রেসক্লাবের ৪৩তম বার্ষিক নির্বাচনে সভাপতি লুৎফর, সম্পাদক উত্তম নির্বাচিত




গৌরনদী প্রেসক্লাবের ৪৩তম বার্ষিক নির্বাচনে সভাপতি লুৎফর, সম্পাদক উত্তম নির্বাচিত

খোকন হাওলাদার, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৭ ২০২২, ১৩:২৫ | 971 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশালের গৌরনদী প্রেসক্লাবের ৪৩তম বার্ষিক সাধারন সভা ও কার্যকরী পরিষদের নির্বাচন সোমবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সভাপতি পদে লুৎফর রহমান দ্বীপ ও সাধারন সম্পাদক পদে উত্তম কুমার দাস বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

প্রেসক্লাবের বিদায়ী সভাপতি দৈনিক কালের কন্ঠ’র গৌরনদী প্রতিনিধি মোঃ আহসানউল্লা’র সভাপতিত্বে দুপুর ১টায় সোমবার ( ২৬ ডিসেম্বর) প্রেসক্লাব কার্যালয়ে ৪৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সঞ্জয় কুমার পাল বিগত ২০২২ সালের আয়-ব্যায়ের বার্ষিক প্রতিবেদন পেশ করেন।  যাহা ১৫ ডিসেম্বর প্রেসক্লাব কার্যকরী পরিষদের মাসিক সভায় ২০২৩ ও ২৪ সালের কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে বার্ষিক সাধারন সভা ও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিলো।

ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার সকাল ১০টায় প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

সভায় ৭ সদস্যের কার্যকরী পরিষদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিতরা হলেন, মোঃ লুৎফর রহমান দীপ (দৈনিক ইত্তেফাক), সহ-সভাপতি নারগীস সুলতানা (দৈনিক বঙ্গজননী), সাধারন সম্পাদক উত্তম কুমার দাস (দৈনিক আমাদের অর্থনীতি), সহ-সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল-নোমান (অনলাইন দৈনিক সবুজ বাংলা ডটকম), কোষাধ্যক্ষ কামাল হোসেন লিটন (দৈনিক আজকের বরিশাল), দপ্তর ও প্রচার সম্পাদক এনামুল হক মিঠু (দৈনিক বাংলার বনে), নির্বাহী সদস্য জান্নাত আরা রাখি (দৈনিক মুক্তমত)।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, সরকারী গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ বাদশা শিকদার। সভায় ২০২৩ ও ২৪ইং সাল, দুই বছরের জন্য এই কার্যকরী কমিটি গঠিত হয় বলে বিদায়ী সভাপতি মোঃ আহসানউল্লাহ জানান।

সর্বশেষে নব-নির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি মোঃ লুৎফর রহমান দীপ ও সাধারণ সম্পাদক উত্তম দাসকে শপথ বাক্য পাঠ করান উক্ত নির্বাচন কমিশনার মোঃ বাদশাহ শিকদার।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET