ডুমুরিয়ার টিপনা আঙ্গারদোহা দাখিল মাদ্রাসার নির্মাণাধীন ৪ তলা ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার সময় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি শাহ নেওয়াজ হোসেন জোয়াদ্দার। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা আক্তার রুমা, খর্ণিয়া ইউপি চেয়ারম্যান শেখ দেদারুল হোসেন দেদার। বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার বায়েজদ হুসাইন, রাজিউল বারী সৈকত, প্রধান শিক্ষক সাধন মুর্খাজি, আব্দুর রাজ্জাক মোড়ল, গোলাম মোস্তফা, এমপির পিএস মাইকেল রায়, সমীর চন্দ্র দে গোরা, ইউপি সদস্য মহসিন হোসেন, মাওঃ আব্দুল হালিম, মোঃ কামাল হোসেন, শেখ আব্দুল হান্নান, তাজমিম হাসান প্রমুখ।









