, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় মাগুরখালি স্লুইস গেট দিয়ে পানি উঠিয়ে মাছ চাষের দাবি




ডুমুরিয়ায় মাগুরখালি স্লুইস গেট দিয়ে পানি উঠিয়ে মাছ চাষের দাবি

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : ডিসেম্বর ২৯ ২০২২, ১৯:১৪ | 784 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ায় মাগুরখালির আধারমানিক স্লুইস গেট দিয়ে পানি উঠিয়ে মাছ চাষের দাবি জানিয়েছে চার গ্রামের ২ সহস্রাধিক মৎস্য চাষী। তবে ধান চাষে ব্যাহত হবে এমন কাজ থেকে আপাতত বিরত থাকতে বলছেন পানি উন্নয়ন বোর্ড।
সরেজমিনে গিয়ে একাধিক ঘের মালিকদের সাথে কথা বলে জানা যায়, উপজেলার মাগুরখালি ইউনিয়নের ১৭/১ পোল্ডারের আওতায় আধারমানিক নামক স্থানে একটি স্লুইস গেট রয়েছে। যা দিয়ে খোরেরাবাদ,আধারমানিক, গজালিয়া ও চিত্রামারি সহ ৪টি  বিলের প্রায় ৭ হাজার বিঘা জমির পানি নিষ্কাশন হয়ে সালতা নদীতে পড়ে। এ পোল্ডারের আওতায় ডুমুরিয়া ও পার্শ^বর্তী তালা উপজেলার ২ হাজার লোকের নিজস্ব জমিতে প্রায় ৩০ বছর ধরে মৎস্য চাষ করে স্বাবলম্বী হয়েছেন তারা। এসব জমিতে জমির মালিকরা নিজ নিজ জমিতে ঘের বেঁধে বছরের বারো মাস‌ই মাছ করে আসছে। কথা হয় খোরেরাবাদ এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক অরবিন্দু রায়ের সাথে তিনি বলেন গত বছর সালতা নদী খননের জন্য ঘেরে পানি না উঠায় পরীক্ষামূলক ভাবে আমরা ইরি বোরো ধানের চাষ করি। তাতে আমাদের ব্যাপক লোকসান গুনতে হয়েছে।এক‌ই এলাকার চিত্তরঞ্জন সানা বলেন, আমি ৩ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করে মাত্র ৩ কেজি ধান আর ৩ হাজার পেয়েছিলাম তাতে উৎপাদন খরচও উঠে না। এছাড়া গৌতম রায়,বিজয় সরকার, গনেশ মন্ডল পুলিন মন্ডল, নারায়ণ রায় সহ একাধিক ব্যক্তি এক‌ই সুরে সুর মিলিয়ে বলেন, আমাদের এ সব বিলে প্রচুর লবনাক্ত থাকায় ইরি বোরো চাষে সফলতা পায়নি। যে কারণে আমরা মাছ চাষে ঝুঁকছি। আর বারো মাস‌ই মাছ চাষে ব্যাপক লাভবান ও অর্থনৈতিক ভাবে প্রত্যেকেই স্বাবলম্বী হয়েছে। আমরা যদি এ বছর নদীর পানি না পাই তাহলে আমাদের ধান‌ও হবে না মাছ‌ও হবে না। সব মিলে আর্থিক ভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হব।
এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের খুলনা উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মিজানুর রহমান বলেন,পোল্ডারের ভিতরে কোন প্রকার লবণ পানি প্রবেশ করা যাবে না। তবে যেহেতু ওই এলাকায় কিছু অংশ বোরো চাষ করছে সেহেতু এখন থেকে তিন মাস পর নদীর পানি উঠালে সমস্যা না।
এ বিষয়ে জানতে চাইলে খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ বলেন,১৭/১ পোল্ডারের মধ্যে যদি একজন ধান চাষ করে সেক্ষেত্রে আমার সাপোর্ট থাকবে। তবে ধান চাষ বাদ রেখে মাছ চাষের কোন সুযোগ নেই।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET