, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা পদ্ধতি বাতিলের দাবিদাবিতে বরিশালে মানববন্ধন




প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা পদ্ধতি বাতিলের দাবিদাবিতে বরিশালে মানববন্ধন

খোকন হাওলাদার, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০১ ২০২৩, ১১:২৩ | 792 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে বৈষম্যমূলক কোটা (বিশেষ বিধানে উল্লেখিত) বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকালে বিএম কলেজের প্রশাসনিক ভবনের সামনের সড়কে ‘অধিকার বঞ্চিত বেকার সমাজের’ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন বিএম কলেজ শিক্ষার্থী মাহবুবুর রহমান, নিলয় মিত্র, আনিছুর রহমান উজ্জল ও গৌতম ব্যাপারীসহ অন্যরা।

বক্তারা বলেন, ২০১৮ সালে জনপ্রশাসন মন্ত্রণালয় ৯ থেকে ১৩ গ্রেডে কোটা বাতিল করেছে। তারপরও এবার প্রাথমিক বিদ্যালয়ে ৩৭ হাজার শিক্ষক নিয়োগে ৮৬ ভাগ বিভিন্ন কোটা অনুসরন করা হয়েছে। এতে ৬০ নম্বর পেয়েও মেধাবী যুবকরা চাকরি বঞ্চিত হয়েছেন।

অন্যদিকে একই পরীক্ষায় মাত্র ৪০ নম্বর পেয়ে চাকরি পেয়েছেন কোটাধারীরা। মেধা বিকাশে কোটা পদ্ধতি বাতিল করে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দাবি জানান তারা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET