, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে হাসপাতালে পথ্য সরবরাহের টেন্ডারে অনিয়মের অভিযোগে মামলা




ফুলবাড়ীতে হাসপাতালে পথ্য সরবরাহের টেন্ডারে অনিয়মের অভিযোগে মামলা

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জানুয়ারি ১৫ ২০২৩, ২০:০৩ | 864 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ী হাসপাতালে রোগীদের জন্য পথ্য সরবরাহের দরপত্রে ইচ্ছেমতো ঠিকাদার নির্বাচিত করার অপচেষ্ঠায় পুনঃদরপত্র আহবান করা হয়েছে এমন অভিযোগে উঠেছে। এঘটনায় ফজলে এলাহী নামে এক ঠিকাদার বাদী হয়ে পুনঃ দরপত্রের উপর অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য বিজ্ঞ ফুলবাড়ী সহকারী জজ আদালত,দিনাজপুরে একটি মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়া হবেনা মর্মে ১০(দশ)কার্য দিবসের মধ্যে কারন দর্শানোর নোটিশ প্রদান করেছে হাসপাতাল কর্তৃপক্ষকে।
মামলা সূত্রে জানা যায়,২০২২-২০২৩ইং অর্থ বছরে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তঃবিভাগে ভর্তি রোগীদের জন্য ২০২২ সালের ২৫ আগষ্ট দরপত্র আহবান করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রথম দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশের পর হাসপাতাল কর্তৃপক্ষের সকল শর্তাবলী মেনে প্রথম শ্রেণীর ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স শাম্মী কনস্ট্রাকশন দরপত্রে অংশ নেয়। কিন্তু অজ্ঞাত কারণে ওই দরপত্রটি বাতিল করেন কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে ২০২২ সালের ২৫ ডিসেম্বর পুনঃদরপত্র বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করা হয়। পুনঃদরপত্র বিজ্ঞপ্তি প্রকাশের পর সংশ্লিষ্ট ঠিকাদারগণ দরপত্র ক্রয় করতে গিয়ে দেখেন,পূর্বের দরপত্রের শর্ত-পরিবর্তন করে পুনঃদরপত্রে নতুন নতুন শর্তারোপ করা হয়েছে। এতে তারা দরপত্রে অংশ নিতে পারেনি। কিন্তু নিয়মানুযায়ী প্রথম দরপত্রে যেসব শর্ত ছিল পুনঃদরপত্রেও সেসব শর্ত বহাল থাকবে। পুনঃ দরপত্রে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মশিউর রহমান নিয়মভঙ্গ করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্বেচ্ছাচারিতার মাধ্যমে শর্তপরিবর্তন করেছে ্এমন অভিযোগে প্রথম দরপত্রে অংশ নেওয়া মেসার্স শাম্মী কনস্ট্রাকশনের স্বত্ত্বাধিকারী মো. ফজলে এলাহী বাদী হয়ে ওই দরপত্রের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে গত ১০ জানুয়ারী আদালতে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ১১ জানুয়ারী বিজ্ঞ আদালত উক্ত টেন্ডারের বিরুদ্ধে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা হবে না মর্মে, ১০ কার্যদিবসের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মশিউর রহমানকে কারণ দর্শানোর নোটিশ আদেশ প্রদান করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান জানান, প্রথম দরপত্র বিজ্ঞপ্তিটি পূর্বের টেন্ডার ‘প্রকিউরমেন্টবিডি’ অনুযায়ী করা হয়েছিল। পুনঃদরপত্র বিজ্ঞপ্তিটি ২০২১ সালের সংশোধিত টেন্ডার ‘প্রকিউরমেন্টবিডি’ অনুযায়ী করা হয়েছে।
দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. বোরহানুল সিদ্দিক বলেন, প্রথম টেন্ডারে কিছু ক্রটি থাকায় এবং টেন্ডারের গোপনীয়তা প্রকাশ পাওয়ায় অডিট আপত্তি এড়াতে ২০২১ সালের সংশোধিত টেন্ডার ‘প্রকিউরমেন্টবিডি’ অনুযায়ী করা হয়েছে। শর্তপরিবর্তন না করা হলে অডিট আপত্তিসহ আইনি জটিলতা সৃষ্টি হতো বলেও জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET