গোলাপগঞ্জে মৃত ব্যক্তির নামে টিলা কাটার অভিযোগ এনে নোটিশ পাঠিয়েছে সিলেট বিভাগীয়পরিবেশ অধিদপ্তর। গত ৯ জানুয়ারি সিলেট বিভাগীয় পরিচালক এমরান আহমদ স্বাক্ষরিত নোটিশেঐ মৃত ব্যক্তির নামে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা নেয়র কথাও বলা হয় । লিখছি সিলেটেরগোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের মরহুম রফিকুল ইসলামের কথা। তিনি গত ৭ বছরের পূর্বেমারা গিয়াছেন। পরিবেশ অধিদপ্তরের এমন নোটিশে হতবাকউপজেলার জনসাধারণ ও রফিকুল ইসলামের স্বজনরা।সবাই বলছেন মৃত ব্যক্তি কিভাবে টিলা কাটতেপারে এ নিয়ে সোস্যাল মিডিয়ায় বিভিন্ন হাস্য, ট্রল, ব্যঙ্গ করা হচ্ছে।জানাযায়, গত ১৫ জানুয়ারি সিলেট বিভাগীয় পরিবেশঅধিদপ্তরের পরিচালকের কাছে এ ব্যাপারে একটি অভিযোগ দাখিল করেছেন ছেলে ফখরুল ইসলাম। অভিযোগ,ধারাবহর গ্রামে দীর্ঘদিন থেকে টিলা কেটে শ্রেণি পরিবর্তনের নেপথ্যে থাকা মূল কুশীলবদেরবিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে প্রভাবশালীদের ইন্ধনে মৃত রফিকুল ইসলামসহ ৭জনকে এনোটিশ প্রদান করা হয়। নোটিশে তাদের বিরুদ্ধে গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর মৌজারবিভিন্ন দাগে দৃশ্যমান টিলা রকম ভূমি কেটে শ্রেণি পরিবর্তন করার অভিযোগ রয়েছে বলে উল্লেখ করা হয়। নোটিশে তাদের পরিবেশ অধিদপ্তরে হাজির হতে বলা হয়।জানা গেছে, আইনি জটিলতার ভয়ে নির্ধারিততারিখে কেউই হাজির হননি। তাদের অনুপস্থিতিতে শুনানি হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। রফিকুল ইসলামের ভাতিজা সাইফুল ইসলাম বলেন,আমরা কোনো সময় টিলা কাটিনি। তবুও একটি প্রভাবশালী মহলের ইন্ধনে আমাদেরকে হয়রানিকরা হচ্ছে। আমরাএই হয়রানি থেকে মুক্তি চাই এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধেযথাযথ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।এ বিণয়ে মৃত রফিকুল ইসলামের ছেলেসাংবাদিক ফখরুল ইসলাম শাকিল বলেন, আমার বাবা মারা গেছেন ২০১৫ সালের ২৫ আগস্ট। কিন্তুপরিবেশ অধিদপ্তর থেকে তার নামে টিলা কাটার অভিযোগে নোটিশ দিয়ে নির্ধারিত তারিখহাজির হওয়র নির্দেশ দেওয়া হয়। তাছাড়া আমার জানামতে সম্পত্তি টা আমার দাদার নামে ছিলঐ সময়। অভিযোগ আসলে আমার বাবা ও চাচারা সবার নামে আসত। আমি টিলা কাটা নিয়েবিভিন্ন পত্রিকা ও অনলাইন পত্রিকায় লেখায় চক্রান্ত করে আমার মৃত বাবাকে জড়ানো হয়েছে।পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক এমরানআহমদ জানিয়েছেন, গোলাপগঞ্জের ইউএনও অফিস থেকে টিলা কাটা বিষয়ে ব্যবস্থা নিতে জেলাপ্রশাসনের কাছে পত্র পাঠানো হয়। এরপর জেলা প্রশাসনের কাছ থেকে ব্যবস্থা নিতে পরিবেশেপাঠানো হয় পত্র। পরবর্তীতে পরিবেশ অধিদপ্তর থেকে রফিকুল ইসলামসহ ৭ জনকে হাজির হওয়ারজন্য নোটিশ দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকএমরান আহমদ আরও বলেন, জেলা প্রশাসন থেকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পত্রআসলে আমরা নোটিশ দিয়েছি। এতে যাচাই-বাছাই করার সুযোগও হয়নি। তবে পরবর্তীতে মৃতরফিকুল ইসলামের ছেলে একটি অভিযোগ অফিসে এসে দাখিল করলে আমরা তদন্তের কাজ শুরুকরেছি। তবে নোটিশে উল্লেখিত ব্যক্তিদেরনির্ধারিত তারিখে পরিবেশ অধিদপ্তরের হাজিরহওয়ার কথা থাকলেও কেউ না আসায় শুনানী হলেও কোন সিদ্ধান্ত হয়নি।









