, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • প্রধানমন্ত্রীর নেতৃত্বে ধূমপান তামাকমুক্ত বাংলাদেশ হবে-হাবিবে মিল্লাত এম‌পি




প্রধানমন্ত্রীর নেতৃত্বে ধূমপান তামাকমুক্ত বাংলাদেশ হবে-হাবিবে মিল্লাত এম‌পি

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জানুয়ারি ২১ ২০২৩, ১৩:২৬ | 1156 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ২০৪০ সালের মধ্যে ধুমপান ও ‘তামাকমুক্ত বাংলাদেশ’ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহব্বান জা‌নি‌য়ে‌ছে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। তি‌নি ব‌লেন পরিবেশ- জনস্বাস্থ্য, অর্থনীতির জন্য হুমকিস্বরূপ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার বন্ধে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হ‌বে। শনিবার ২১ শে জানুয়ারি সকাল ১১ টার সময় সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন আয়োজিত প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন।

তি‌নি আ‌রো বলেন, দেশে বছরে ১ লাখ ৬১ হাজারের অধিক মানুষের মৃত্যুর কারণ তামাকের আগ্রাসন। তিনি তরুণ সমাজকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার থেকে দূরে রাখতে রেডিও, টিভি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমে অভিভাবকসহ সর্বস্তরের জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

ধূমপায়ীরা অধূমপায়ীদের হৃদরোগের ঝুঁকি ২৫ থেকে ৩০ শতাংশ বাড়িয়ে দেয়। ফুসফুস ক্যান্সারের ঝুঁকি বাড়ায় শতকরা ২০ থেকে ৩০ ভাগ। তাই পাবলিক প্লেস ও পরিবহনসমূহ শতভাগ ধূমপানমুক্ত রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতে ধুমপান না করে তা নিশ্চিত করতে হবে।

দেশে ক্রমবর্ধমান ই-সিগারেটের ব্যবহার ভয়াবহ পর্যায়ে যাওয়ার আগেই এটি নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ জরুরী। বাংলাদেশে ই-সিগারেট আমদানি, উৎপাদন, বিক্রি, বিপণন ও ব্যবহার বন্ধে এবং তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের জন্য সংসদ সদস্যগণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

উক্ত ধূমপান ও তামাক প্রতিরোধের মাধ্যমে ভ‌বিষ‌্যৎ সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে স্বাস্থ্য সুরক্ষা ক্লাব প্রতিনিধিদের অংশগ্রহণে ইয়ুথ লিডার্স কনফারেন্সটি
সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার কাজী সলিমুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ানুল হক, উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ রিয়াজ উদ্দিন, কামারখন্দ উপজেলার চেয়ারম্যান এস এম শহীদুল্লাহ সবুজ, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনে নির্বাহী পরিচালক ডা. নিজাম উদ্দিন আহমেদ স্বা‌চি‌পে সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম হীরা, জেলা পরিষদের সদস্য একরামুল হকসহ সদর উপজেলার ৮৪‌টি স্কুলের শিক্ষক ছাত্র/ছাত্রী বৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET