দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ২১শে ফেব্রæয়ারিতে ভাষা সৈনিকদের প্রতি কৃতজ্ঞতায় শ্রদ্ধা নিবেদনে উপজেলা পরিষদ শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল।
সোমবার রাত ১২টা ১মিনিটে পুলিশের সশস্ত্র অভিবাদনের মধ্য দিয়ে উপজেলা পরিষদ শহীদ মিনারের শহীদ বেদীতে সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর একে একে শহীদ বেদীতে পুষ্পার্ণ অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম এর নেতৃত্বে উপজেলা প্রশাসন,পৌর মেয়র মাহমুদ আলম লিটনের নেতৃত্বে পৌর পরিষদ,ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আশ্রাফুল ইসলামের নেতৃত্বে ফুলবাড়ী থানা,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকনের নেতৃত্বে উপজেলা বিএনপি,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও পেশাজীবি সংগঠন।
মঙ্গলবার সকাল ৭টায় সূর্যদ্বয়ের আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়,জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ আসনে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী সাবেক জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ জাকারিয়া জাকির। এসময় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী,সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ র্যালী নিয়ে উপজেলার শহীদ মিনারগুলোর শহীদ বেদীতে পূষ্পার্ণ অর্পণ করেন । শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।









