, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হলেন-কায়ছার আহমেদ লিটন




সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হলেন-কায়ছার আহমেদ লিটন

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২১ ২০২৩, ১৯:২৯ | 794 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিরাজগঞ্জ পৌরসভার ১৩ নং ওয়ার্ড চর-রায়পুর গ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট কায়ছার আহমেদ লিটন।

এর আগে তিনি দলটির আইন বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়াও ১৯৯৬ সালে বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে সফলতার সা‌থে দায়িত্ব পালন করেন। পরে ২০০১ সালে জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

র‌বিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশ ক্রমে দল‌টির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির স্বাক্ষরিত একটি চিঠিতে তা‌কে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোশনা ক‌রেন।

সদ্য দায়িত্বপ্রাপ্ত বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ১৯৭৩ সালের ২৪ জানুয়ারি সিরাজগঞ্জ সদর উপ‌জেলার ১৩ নং ওয়ার্ড চর-রায়পুর গ্রা‌মে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আশরাফ হো‌সেন ও মা রওশনারা।

অ্যাডভোকেট কায়ছার আহমেদ লিটন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করে এলএলবি সমাপ্ত ক‌রে সিরাজগঞ্জ ২ নারী ও শিশু ট্রাইবুনালের পি‌পি ও সিরাজগঞ্জ জেলা বার কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। বর্ণ্যাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পদ অলঙ্কিত করে চলেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET