, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দের বিদায় সংবর্ধনা




ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দের বিদায় সংবর্ধনা

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৬ ২০২৩, ০০:০৬ | 786 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ^র নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত ৮ শিক্ষককে বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় ২০০২ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুনীল চন্দ্র দাশের সভাপতিত্বে সাবেক শিক্ষার্থী আফজল হোসেনের কোরআনে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২০০২ ব্যাচের শিক্ষার্থী আশরাফ আল মান্নান লিপুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  শামীম আহমদ, প্রতিষ্ঠানের সাবেক একাধিক বারের সভাপতি আলহাজ্ব ময়নুল হক, সহকারী প্রধান শিক্ষক শেখ সেলিমুজ্জামান, কমিটির সদস্য নাজিম আহমদ, জয়ণাল আবেদীন, সংবর্ধিত শিক্ষক অরুনময় নাথ, আব্দুল মতিন, রশিদ আহমদ, বিজিৎ চক্রবর্তী, তারেক জলিল, কায়সার আহমদ, ঢাকাদক্ষিন জামেয়া ইসলামিয়া স্কুলের প্রধান শিক্ষক জামিল আহমদ, শিক্ষক আমিন উদ্দিন, রায়হান আহমদ প্রমুখ।

উপস্থিত ছিলেন সংবর্ধিত সাবেক প্রধান শিক্ষক তৈয়ুবুর রহমান, মোহাম্মদ আহমদ চৌধুরী, ইকবাল আহমদ, ওলিউর রহমান, মুজ্জাম্মিল হক মজনু, কাওসার আহমদ সহ ২০০২ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষকদের হাতে মানপত্র, ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET