, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রানীশংকৈলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত৷




রানীশংকৈলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত৷

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৩ ২০২৩, ১৯:১৫ | 769 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার ১৩ ই মার্চ সকাল সাড়ে
১১ টায়  ১৭ ই মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস  এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস  উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়৷
উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে সভায়
 বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না ,আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ওসি তদন্ত মহসীন আলী, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান,ইউপি চেয়ারম্যান আবুল হোসেন,আবুল কাশেম, শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দীন,সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম,পল্লী বিদ্যুৎ জিএম নেজামুল ইসলাম,   প্রেসক্লাব  সভাপতি  অধ্যাপক
আনোয়ারুল ইসলাম ,যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুজন, সাবেক সভাপতি কুসমত আলী। এ ছাড়াও সভায়
বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন৷
 এসময় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী, গণহত্যা ও স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে মুক্তিযোদ্ধা ভবন সজ্জিতকরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়ে প্রতিযোগিতা অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET