, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • জাতীয় পর্যায়ে শিক্ষা পদক পাওয়ায় বেলকুচির মেয়ে উষসী সূত্রধর‌কে সম্মাননা স্মারক প্রদান




জাতীয় পর্যায়ে শিক্ষা পদক পাওয়ায় বেলকুচির মেয়ে উষসী সূত্রধর‌কে সম্মাননা স্মারক প্রদান

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মার্চ ১৫ ২০২৩, ০৯:৪৭ | 875 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‌সিরাজগঞ্জ বেলকু‌চি উপ‌জেলার রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী উষসী সূত্রধর (মিথিলা) দেশাত্মবোধক গানে জাতীয় পর্যা‌য়ে প্রথম স্থান অর্জন ক‌রে, প্রাথমিক শিক্ষা পদক পাওয়ায় তা‌কে শুভেচ্ছা স্মারক প্রদান করেছে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

গতকাল মঙ্গলবার ১৪ মার্চ দিনব্যাপী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজন শিক্ষা মেলার উপকরণ প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে, সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অ‌ফি‌সের সহকারী মনিটরিং অফিসার মোঃ আব্দুল্লাহ আল ফারুকীর হাত থেকে এই সম্মাননা ক্রেস্ট গ্রহন ক‌রেন।

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা, বেলকুচি উপজেলা শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান প্রমুখ।

উষসী সুত্রধর ( মিথিলা) বলেন,আ‌মি অরুণিমা সঙ্গীতালয়ের ছাত্রী। আমার সঙ্গীতগুরু সূর্য বারীর লেখা ও সুরে দেশাত্মবোধক গান গেয়ে আমি জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছি। এর চেয়ে ভালো লাগার আর কিছু হতে পারে না। এতটা মানসিক শান্তি আগে কখনো পাইনি।”

উষসী সুত্রধর মিথিলার পিতা উত্তম কুমার রাজাপুর ডিগ্রি কলেজের সহকা‌রি অধ‌্যাপক, মাতা জয়ন্তী রানী বিশ্বাস রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মায়ের মুখে গান শুনেই গানের প্রতি ভালোলাগা শুরু তার।

এই অল্প বয়সেই অর্জনের খাতায় যুক্ত হয়েছে জাতীয় পদক এছাড়াও জেলা ও উপজেলার পর্যায়সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে অন্তত ১০টি পুরস্কার অর্জন করেছেন তিনি।

এসব অর্জনে গর্বিত তার সংগীত শিক্ষক সূর্য বারী বলেন, উষসী সুত্রধর প্রতিভাবান এবং সুমিষ্ট কণ্ঠস্বরের অধিকারী। তার অর্জন আমাকে প্রীত করে। নিজের চেষ্টাতেই সে আগামীতে আরও বড় সফলতা বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। সেই সক্ষমতা তার মধ্যে রয়েছে। আমি তার আলোকিত সংগীত জীবন কামনা করি।’

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET