, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারা রিজিয়ন কর্তৃক বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননাসহ মানবিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রধান




গুইমারা রিজিয়ন কর্তৃক বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননাসহ মানবিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রধান

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৫ ২০২৩, ২০:০৯ | 837 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্বাধীনতার মাসে গুইমারা সেনা রিজিয়ন কর্তৃক বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা,শিক্ষা উপকরণ বই ও মানবিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রধান করা হয়েছে।

১৯৭১ সালের মার্চ মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর বলিষ্ঠ নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধে ঝাপিয়ে পড়েন।তাদের অবদানকে স্মরণ করে সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন অত্র অঞ্চলের ৩৭ জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা এবং আর্থিক সহায়তা প্রদান করেছে।
১৫মার্চ বুধবার সকাল ১১টার সময় গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা ও আর্থিক সহয়তা প্রধান করেন,২৪ আর্টিলারি বিগেড এবং গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন,বিএএমএস,এনডিসি, পিএসসি, জি।

তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষে ২ হাজার পরিবারের মাঝে বিনামূল্যে বীজ ও ফলজ গাছের চারা,৮টি কলেজের ১শত৬৫ জন পাহাড়ী-বাঙ্গালী ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ,বিশুদ্ধ পানির সংকট নিরসনের লক্ষে ১শত ৫০ পরিবারে মাঝে পানির ফিল্টার,বিদ্যুৎ বিহীন ২০ পরিবারের মাঝে সোলার প্যানেল, বেকারত্ব দূরীকরণে স্বনির্ভরতার সুযোগ ও সুবিধা বঞ্চিত ২০ পরিবারের মাঝে সেলাই মেশিন, আসন্ন বর্ষা মৌসুমে দুঃস্থ ও অসহায় পরিবার যাতে বৃষ্টিতে না ভেজে এ লক্ষ্যে ২০ পরিবারের মাঝে ২০ বান ঢেউটিন,একজন পঙ্গু ব্যক্তিকে হুইল চেয়ার এবং ১৯ ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন,প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন,বিএএমএস,এনডিসি, পিএসসি, জি।এছাড়াও ১২শত অসুস্থ ব্যক্তিকে গাইনী, ডেন্টাল ও মেডিসিন সংক্রান্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি বলেন,পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তি শৃংঙ্খলা বজায় রাখার লক্ষ্যেও আমরা গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছি। এ ধারা অব্যাহত থাকবে। এ ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।এ সময় গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমাসহ গুইমারা রিজিয়নের সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,খাগড়াছড়ির গুইমারায় স্থিতিশীলতা এবং শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যানমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET