, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় যৌতুকের দাবিতে গৃহবধুকে কুপিয়ে জখম করেছে পাষন্ড স্বামী




ডুমুরিয়ায় যৌতুকের দাবিতে গৃহবধুকে কুপিয়ে জখম করেছে পাষন্ড স্বামী

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : মার্চ ১৫ ২০২৩, ২০:১১ | 774 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ার মাধবকাঠী গ্রামে মুক্তি মন্ডল (২৮) নামে এক গৃহবধুকে কুপিয়ে মারাত্মক জখম করেছে তার পাষন্ড স্বামী দেবু মন্ডল (৩৫)। মুমুর্ষ অবস্থায় তিনি ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার বিকেলে মাধবকাঠী গ্রামে। এ ঘটনায় এখনও থানায় কোন মামলা হয়নি।
হাসপাতাল সুত্রে এবং আহতদের স্বজনরা জানান, গত ১৫ বছর আগে মির্জাপুর গ্রামের হোমিওপ্যাথিক ডাঃ শান্তি রঞ্জন মন্ডলের মেয়ে মুক্তির সাথে পার্শবর্তী মাধবকাঠী গ্রামের নিতাই মন্ডলের একমাত্র ছেলে দেবু মন্ডলের বিয়ে হয়। বিয়ের দেড় বছরের মাথায় তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়। বিয়ের পর থেকেই জামাই দেবু নানা তালবাহানায় যৌতুক দাবি করে আসতে থাকে। শান্তি রঞ্জন নগদ টাকাসহ লাখ লাখ টাকার আসবাবপত্র দিয়ে আসছেন। কিন্তু তারপরেও প্রায়ই নানা অজুহাতে মুক্তিকে মারধর করে। গত সোমবার কোন কারণ ছাড়াই ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে গুরুত্বর জখম করে। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে  । ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার মাথায় ৬টি সেলাই দেয়া হয়েছে। এছাড়া গায়ে একাধিক আঘাতের চিহৃ রয়েছে।  ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, ঘটনাটি শুনেছি। তবে লিখিত কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET