গুইমারাতে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।এই উপলক্ষে শুক্রবার(১৭মার্চ)গুইমারা উপজেলায়,উপজেলা প্রশাসন,পুলিশ,রাজনৈতিক দল,মুক্তিযোদ্ধা ও শিক্ষাপ্রতিষ্ঠা স্বতঃস্ফূর্তভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।পরে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে,বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা।পরে মুক্তিযোদ্ধা কমান্ড,পুলিশ,স্কুল -কলেজ শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,গুইমারা উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস,গুইমারা থানার অফিসার্স ইনচার্জ রাজীব চন্দ্র কর,উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ¤্রাচাথোয়াই মগ,গুইমারা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কংজরী মারমা,গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক বাবলু হোসেন,সোনালী ব্যাংক গুইমারা শাখার ব্যবস্থাপক এরফানুল হক মু:বেলাল হোসাইনী,উপজেলা শিক্ষা অফিসার কৃঞ্চ লাল দেবনাথ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: হাছিনা আলম,সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা,হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশে চেšধুরীসহ বিভাগীয় কর্মকর্তা,জনপ্রতিনিধি,মুক্তিযো
আলোচনা সভায় মেমং মারমা বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলো বলেই আজকের এই বাংলাদেশ উন্নয়নের পথে। তাই স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
অপরদিকে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন,কেক কাটা,দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমাসহ উপজেলা আ:লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









