, , ,

শিরোনামঃ-




ফুলবাড়ীতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত ॥

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৬ ২০২৩, ২১:৩৩ | 797 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সূর্য দ্বয়ের সাথে সাথে ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ন অর্পণ করা হয়।
রোববার (২৬মার্চ) সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে কুচ-কাওয়াজ ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচির উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ ওয়াসিকুল ইসলাম ও অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন এবং ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম পতাকা মঞ্চে উপস্থিত থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে (মার্চ ফাস্ট) কুচ-কাওয়াজের সালাম গ্রহন করেন।
পরে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সংবর্ধনা প্রদান সহ উপহার তুলে দেয়া হয়।
স্বাধীনতা দিবসের এই কর্মসুচিতে জনপ্রতিনিধি মুক্তিযোদ্ধাগণ,গন্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET