, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিরামপুরে স্বাধীনতা দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প




বিরামপুরে স্বাধীনতা দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প

মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৬ ২০২৩, ২১:৩৯ | 865 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক, বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু এবং বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিরামপুর শহরের মির্জাপুর মোড়ে ব্র্যাক অফিসের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্পে সকল প্রকার রোগী দেখেন নাক, কান, গলা, ঘাড় ও মাথা ব্যাথা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন ডাঃ মোঃ শের আলী মর্তুজা।
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা নাক ডাকা, নাকের পলিপাস, নাকের হাঁড় বাঁকা, কান পাকা, কানে কম শোনা ও ভোঁ ভোঁ করা, গলগন্ড (থাইরয়েড), ঘাড়ের টিউমার, টনসিল সহ নাক, কান ও গলার সকল ধরনের ফ্রি চিকিৎসা দেওয়া হয়। ডাঃ মোঃ শের আলী মর্তুজা জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের স্বরণে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে কিছু ব্যাতিক্রমী চিন্তা-ভাবনা থেকে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৩০ জন রোগীকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET