সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার অফিসার্স ইনচার্জ মোঃ রওশন ইয়াজদানী যোগদানের পর মাত্র ৪ মাসের মাথায় বঙ্গবন্ধু সেতু পচ্শিম গোল চত্বর এলাকায় বিভিন্ন্য সময় মাদক বিরোধী অভিযান চালিয়ে প্রায় ৬০ লক্ষ টাকার মাদক উদ্ধার করেছে।
এছাড়াও মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে ৩৪ জনকে গ্রেফতার করেন।
২৮ মার্চ সোমবার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার রেকর্ড তথ্যসূত্রে এই তথ্য জানান, অফিসার্স ইনচার্জ মোঃ রওশন ইয়াজদানী।
তথ্যসূত্রে জানা যায়, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার অফিসার্স ইনচার্জ মোঃ রওশন ইয়াজদানী ২৯ অক্টোবর ২০২২ সালে যোগদানের পর অক্টোবর মাসে ১০ কেজি গাঁজা, ২ জনকে গ্রেফতার করেন। ২০২২ সালের নভেম্বর মাসে ১৬ কেজি গাঁজা, ২৭০০ পিচ ইয়াবা উদ্ধার সহ ৪ জনকে গ্রেফতার করেন। ২০২২ সালের ডিসেম্বর মাসে সাড়ে ২২ কেজি গাঁজা ও ৪ জনকে গ্রেফতার করেন।
চলতি বছরের জানুয়ারি মাসে ২০ কেজি গাঁজা, ৫০০ পিচ ইয়াবা ৮ বোতল ফেন্সিডিল সহ ৬টি মামলায় ৭ জনকে গ্রেফতার করেন। ফেব্রুয়ারী মাসে ৮ কেজি গাঁজা, ১৫৬ বোতল ফেন্সিডিল সহ ৭ টি মামলায় ৭ জনকে গ্রেফতার করেন। মার্চ মাসে ২৫ কেজি গাঁজা, ২৫ বোতল ফেন্সিডিল, ১৯৪০ পিস এমপোল সহ ৭ টি মামলায় ১০ জনকে গ্রেফতার করেন। গত বছরের ২৯ অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এই সাড়ে ৪ মাসে এসব মাদকদ্রব্য উদ্ধার ও জড়িতদের আটক করে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার পুলিশ সদস্যরা।
গত ৪ মাসে সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) এর নির্দেশনায় শুধুমাত্র বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানা থেকে ৩৪ জন গ্রেফতার সহ ১০২ কেজি গাঁজা ৩২০০ পিচ ইয়াবা ১৮৯ বোতল ফেন্সিডিল ১৯৪০ পিচ এমপোল উদ্ধার করেন।
ইতিমধ্যে মাদক ব্যবসায়ীদের আতঙ্ক হিসাবে পরিচিতি লাভ করেছে, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার অফিসার্স ইনচার্জ মোঃ রওশন ইয়াজদানী।
সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) বলেন, সিরাজগঞ্জ জেলা পুলিশ মাদক উদ্ধারে সবার্তক প্রচেষ্টা গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানায় এ মাইলফলক মাদক উদ্ধারের সফলতা অর্জন করেন। জেলা ব্যাপী মাদক উদ্ধারের ব্যাপক অভিযান পরিচালনার মাধ্যমে মাদক বিস্তার রোধ ও নিয়ন্ত্রেনের লক্ষে প্রতিটি থানায় আলাদা কর্ম-পরিকল্পনা করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার অফিসার্স ইনচার্জ মোঃ রওশন ইয়াজদানী বলেন, মাদক কারবারিরা বিভিন্ন কৌশল ও পদ্ধতি অনুসরণ করে দেশে নতুন নতুন মাদক নিয়ে আসছে। তবে আমরাও তৎপর আছি। খবর পাওয়ামাত্রই ধরা হচ্ছে। নতুন মাদকের বাজার বড় হবে না, ইনশা আল্লাহ।









