, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শেরপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ, বঙ্গমাতা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত




শেরপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ, বঙ্গমাতা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ০৭ ২০২৩, ১৭:২৫ | 854 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ আব্দুল গফুর, বশেফমুবিপ্রবি প্রতিনিধিঃ
গত মঙ্গলবার (৪ই এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স রুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গমাতা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. কামরুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গমাতা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ জনাব মোহাম্মদ আবদুল মাননান।
শেরপুর জেলা থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার সুযোগ্য মেয়র বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব আলহাজ্ব গোলাম মোঃ কিবরিয়া লিটন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শেরপুর জেলার কৃতি সন্তান মেলান্দহ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সেলিম মিঞা, শেরপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ, বশেফমুবিপ্রবি-এর সম্মানিত উপদেষ্টাদ্বয় ও ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. ফরহাদ আলী এবং জনাব সুমিত কুমার পাল।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম, শেরপুর জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক নৃত্যগুরু কমল কান্তি পাল ও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক শিহাব কিবরিয়া শ্রাবন।
শেরপুর জেলা ছাত্র কল্যান পরিষদের সভাপতি মুন্তাসির মাহমুদ সভাপতিত্বে  এবং সাধারণ সম্পাদক মো. সাদেকুল ইসলাম সাকিবের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর জেলা হতে আগত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বিভাগের কৃতি শিক্ষার্থীবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET