ডুমুরিয়ায় দীর্ঘ ২৮ বছর ধরে গায়ের জোরে এক ব্যক্তির ৫৫ শতক জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় অসহায় ব্যক্তি নিজের সম্পত্তি ফিরে পেতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের দারস্থ হয়। ইউপি চেয়ারম্যান কাগজ পর্যালোচনা করে গন্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে জমির প্রকৃত মালিককে জমিটি ভোগ দখলের নির্দেশ দেন।
কিন্তু ১ বছর যেতে না যেতেই আবারও জমিটি জবরদখলের পায়তারা করছে উক্ত প্রভাবশালী ব্যক্তি। এমনকি জমিটি দখলে নিতে থানায় অভিযোগ করে জমির প্রকৃত মালিককে হয়রানির চেষ্টা করা হচ্ছে।
ডুমুরিয়া উপজেলার দক্ষিণ চুকনগর গ্রামের মৃত গহর আলী মাহমুদের ছেলে মো. শফিকুল ইসলাম মাহমুদ জানায়, ১৯৯৪ সালে সরকার চুকনগর মৌজায় ৫৫ শতক জমি ৩২০৯ নং দলিল মূলে তাকে বন্দোবস্ত দেয়। ওই সময় উক্ত জমিতে একই গ্রামের চিকন আলী গাজীর ছেলে ইসহাক আলী গাজী নামে এক ব্যক্তি মৎস্য ঘের করে। এরপর শফিকুল ইসলাম ইসহাক আলী গাজীর কাছে হারি চাইলে তিনি হারি দিতে অস্বীকৃতি জানায়। সেই থেকে দীর্ঘ ২৮ বছর গায়ের জোরে তিনি জমিটি জবর দখল করে রেখেছে। সর্বশেষ ২০২২ সালে স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীনের সহযোগিতায় তিনি জমিটি ফিরে পান এবং কিছুদিন আগে সেখানে মৎস্য ঘেরের ভেড়ি বাঁধতে গেলে ইসহাক আলী কাজ বন্ধ করার নানা পায়তারা করতে থাকে। তাতে সফল না হয়ে বর্তমানে থানায় অভিযোগ করে তাকে হয়রানি করার চেষ্টা করছে। কিন্তু থানা পুলিশ সূত্রে জানা যায়, দলিল যার জমি তার। এ নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। খুলনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম বলেন, একটি লোক জমি দাবি করবে, কিন্তু তার তো কিছু ডকুমেন্ট থাকতে হবে। যদি কোন কাগজই না থাকলো তাহলে সে জমি দাবি করে কিভাবে।
Please follow and like us:









