২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ৪ আসামিসহ ৬ জন গ্রেফতার




কেশবপুর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ৪ আসামিসহ ৬ জন গ্রেফতার

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুন ০৬ ২০২৩, ১০:২৫ | 922 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের সাজাপ্রাপ্ত ৪ আসামিসহ ৬ জনকে গ্রেফতার করেছে। রবিবার (৪ জুন) রাতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান এর দিক-নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম, জয় ব্যানার্জী, গোরাচাঁদ দাশ, হাসান মাহমুদ, তাপস কুমার রায়, সহকারী উপ-পুলিশ পরিদর্শক কাজী রহমত, নজরুল ইসলাম অসীম রায়, ফিরোজ হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বিজ্ঞ আদালতের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার হিজলডাঙ্গা গ্রামের সামছুর রহমান ছেলে জাকির হোসেন (৩৫), হাড়িয়াঘোপ গ্রামের ইব্রাহিম এর ছেলে মোঃ আলমগীর (৪৫), মনোহরনগর গ্রামের মুনতাজ গাজীর ছেলে ইকবাল হোসেন (৪৩), মাদারডাঙ্গা গ্রামের কুদ্দুস মহলদার এর ছেলে ইউনুস মহলদার (৪৮) এবং ওয়ারেন্টভূক্ত কাকবাঁধাল গ্রামের দুলাল আশ এর ছেলে অশোক কুমা (৪২) ও প্রতাপপুর গ্রামের পিয়ার গাজীর ছেলে আঃ কুদ্দুস (৪০) কে গ্রেফতার করেন।

এ ব্যাপারে কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শুভ্র প্রকাশ দাস বলেন, বিজ্ঞ আদালতের সাজাপ্রাপ্ত ৪ আসামিসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET