৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • দেশের জনগণ শান্তি ও স্বস্তিতে আছে, সেটা বিএনপির সহ্য হচ্ছে না-এমপি শাহীন চাকলাদার




দেশের জনগণ শান্তি ও স্বস্তিতে আছে, সেটা বিএনপির সহ্য হচ্ছে না-এমপি শাহীন চাকলাদার

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুন ০৮ ২০২৩, ১৫:৫৬ | 1034 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

– যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, দেশের উন্নয়নে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। সারাদেশে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন আর উন্নয়ন। আওয়ামী লীগ সরকার সবসময়ই এদেশের মা, মাটি ও মানুষের পাশে থেকে উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে এদেশের গরীর, মেহনতি মানুষের মুখে ততদিন হাসি থাকবে। তাদের অন্ন, বস্ত্র ও বাসস্থান হবে। দেশের আপামর জনগণ শান্তি ও স্বস্তিতে আছে। জনগণের সেই শান্তি বিএনপির সহ্য হচ্ছে না। তারা দেশের মানুষকে অশান্তিতে রাখার চেষ্টায় দেশ-বিদেশে বসে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে। ষড়যন্ত্র করে কোন লাভ হবে না, বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিহত করবে এবং উন্নয়নের স্বার্থে দেশের জনগণই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। বুধবার (৭ জুন) রাতে কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে হাসানপুর বাজারে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের চরম শিখরে নিয়ে যাওয়ার সফল রাষ্ট্র নায়ক। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণেই বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিনত হয়েছে। পদ্মা সেতু, মেট্রোরেলসহ বড়-বড় উন্নয়ন ও মেগা প্রকল্প চালু করেছে। ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশ গড়ার কর্মসূচী ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিলো, বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ করতে কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার হাত ধরেই মানুষের ভাগ্যন্নোয়ন হচ্ছে। গৃহহীনরা ঘর পেয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ পেয়েছে। দেশের এই উন্নয়নের গতি সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে কোনভাবেই বন্ধ করা যাবে না। আওয়ামী লীগ সরকারের এই উন্নয়নকে অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় সুনিশ্চিত হবে।
অনুষ্ঠানে হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম সভাপতিত্ব করেন।
কর্মী সভায় উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, কেশবপুর পৌরসভার ও জেলা আওয়ামী লীগের মেয়র রফিকুল ইসলাম।

অনান্যাদের মধ্যে আরো বক্তব্য রাখেন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান তৌহিদ, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আবু সাঈদ লাভলু, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ন-আহবায়ক জি এম আলতাফ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপি, সদস্য মশিয়ার রহমান সাগর, রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সহ-দপ্তর সম্পাদক মনোজ তরফদার, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশীদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী, পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিকী টিটো, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক সরদার মনসুর আলী, সাগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক ওলিয়ার রহমান, আব্দুল আলিম, পৌর কাউন্সিলর খাদিজা খাতুন, হাসানপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক তুহিন রেজা, যুগ্ম-আহবায়ক বিল্লাল হোসেন প্রমূখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের শতশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষে মির্জাপুর গ্রামে মাফুজুর রহমান সরদারের বাড়িতে এবং ঝিকরা গ্রামে আব্দুস সামাদ এর বাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহীন চাকলাদার এমপি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET