২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুরে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ




কেশবপুরে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুন ১০ ২০২৩, ১৯:৪১ | 791 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুরে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে রোপা আমন ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক ৭’শত ২০জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। শনিবার (১০ জুন) বিকেলে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা কৃষি কার্যালয়ের সভাকক্ষে কৃষকদের মাঝে ও ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকের হাতে বীজ ও সার তুলে দেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, কেশবপুর পৌরসভার মেয়র ও যশোর জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম।

বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপসহকারী কৃষি অফিসার দ্বীপ জয় বিশ্বাস এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার  মাহমুদা আক্তার।
অনুষ্ঠানে প্রতি কৃষক ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ এমওপি সার পেয়ে খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপি, সদস্য মশিয়ার রহমান সাগর, রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সহ-দপ্তর সম্পাদক মনোজ তরফদার, ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনিছুর রহমান, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান তৌহিদ, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিমা আক্তার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস সহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন গ্রামের ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET