, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধন হলো বৈকালিক বিশেষ স্বাস্থ্য সেবা




আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধন হলো বৈকালিক বিশেষ স্বাস্থ্য সেবা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুন ১৩ ২০২৩, ২২:২৫ | 831 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মো:জাহেরুল ইসলাম।আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি-
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধন হলো বৈকালিক বিশেষ স্বাস্থ্য সেবা। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ভার্চ্যুয়ালী স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জাহিদ মালেক এমপি একযোগে দেশের ১১৬টি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে এই সেবার উদ্বোধন করেন। আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা: মো: হুমায়ুন কবিরের আয়োজনে স্থানীয়ভাবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভাইস চেয়ারম্যান রেনু একরাম ও আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে গাইনি কনসালটেন্ট ডা: নাহিদ সিদ্দিকা, আবাসিক মেডিক্যাল অফিসার ডা: জাহিদ হাসান, ডা: শাফায়েত লস্কর, ডা: অনন্যা পাল, ডা: নাসরিন ইসলাম, নার্সদ্বয় সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। রংপুর বিভাগে ১৪টির মধ্যে পঞ্চগড় সদর ও আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্সে এই সেবা চালু হওয়ায় স্বাস্থ্য খাতে নতুন মাত্রা যোগ হলো আমাদের উপজেলায়। এক্ষেত্রে রোগীরা যেমন স্বল্প খরচে চিকিৎসা সেবা নিতে পারবে অপরদিকে সরকারেরও রাজস্ব বাড়বে এবং সেবা প্রদানকারী ডাক্তারগণও অর্থনৈতিকভাবে লাভবান হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্গন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET