, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রানীশংকৈল সড়কে নছিমন দুর্ঘটনায় নিহত—১ আহত ৪ ।




রানীশংকৈল সড়কে নছিমন দুর্ঘটনায় নিহত—১ আহত ৪ ।

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১৭ ২০২৩, ১১:৫০ | 808 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল— নেকমরদ মহাসড়কে টেকিয়া(মহেষপুর) নামক স্থানে গরুবোঝায় নছিমনের দুর্ঘটনায় তরিকুল ইসলাম (৪৫) নামে এক গরু ব্যবসায়ি নিহত হয়েছে।
গরুবাহী নছিমন গাড়িটি অপরদিক থেকে আসা ট্রাক ক্রসিং করার সময় রাস্তায় থাকা ধানের নাড়ায় নছিমনটির চাকা  পিছলে উটে গেলে  পাল্টি খেয়ে দূর্ঘটনায় একজনের মৃত্যু হয়। এসময় আহত হয় আরও প্রায় ৪ জন। শুক্রবার  ( ১৬ জুন) সকাল ১০টায়  দিকে এ দুর্ঘটনা ঘটে।গরুসহ নছিমনটি রানীশংকৈল থেকে লাহিড়ী হাটের উদ্দেশ্যে যাচ্ছিলো। এ সময় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস এসে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। রানীশংকৈল হাসপাতালের আবাসিক ডাক্তার ফিরোজ আলম নিহতের বিষয়টি নিশ্চিত করেন। নিহত তরিকুল  উপজেলার বলিদ্বারা শিংহোর গ্রামের নজরুল ইসলামের ছেলে
। বাকি আহতদের উন্নত চিকিৎসার জন্য জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET