, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দোহারে “আরব” সংস্থার সমৃদ্ধি ইউনিয়ন সমন্বয় সভা 




দোহারে “আরব” সংস্থার সমৃদ্ধি ইউনিয়ন সমন্বয় সভা 

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৫ ২০২৩, ১৭:৪৯ | 1120 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নে “এসোসিয়েশন ফর রুরাল এডভান্সমেন্ট ইন বাংলাদেশ” (আরব) সংস্থার উদ্যোগে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় নারিশা ইউনিয়নের ষান্মাসিক সমৃদ্ধি ইউনিয়ন সমন্বয় সভা সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ জুন) সকালে নারিশা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে সভা সম্পন্ন হয়।
এসময় “আরব” সংস্থার স্বাস্থ্য কার্যক্রম, শিক্ষা কার্যক্রম, উন্নয়নে যুব সমাজের কার্যক্রম, কমিউনিটি ডেভেলপমেন্ট কার্যক্রম, প্রশিক্ষণ কার্যক্রম ও প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
পিকেএসএফ-এর অর্থায়নে আরব সংস্থা কর্তৃক বাস্তবায়িত সমৃদ্ধি ইউনিয়ন সমন্বয় সভায় নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ‘আরব’ সংস্থার সমৃদ্ধি কর্মসূচী সমন্বয়কারী চিত্ত রঞ্জন মজুমদার, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. সাজিদ মিয়া, নারিশা ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য, ওয়ার্ড সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET