৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী




আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৬ ২০২৩, ১৯:০৪ | 769 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জুন) সকাল ১১টায় আরএমপি সদর দপ্তরে, মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)। অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কমিশনার কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ২৪ জন বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন। এর মধ্যে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দীকে হোসেনকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়।
সভায় মে-২৩ মাসের অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের তুলনামূলক অপরাধ বিবরণী’র একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয়।
তুলনামূলক অপরাধ বিবরণী পর্যালোচনা শেষে পুলিশ কমিশনার ঈদ উপলক্ষ্যে ট্রাফিক ব্যবস্থাপনা, পশুর হাটের সতর্কতা এবং নগরীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অপরাধ পর্যালোচনা সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কিশোর অপরাধ, মাদক উদ্ধার, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি ও দেশের বর্তমান পরিস্থিতি-সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও পবিত্র ঈদ-উল-আযহায় পশুর হাটের আইন শৃঙ্খলা রক্ষা, জাল টাকা প্রতিরোধ, ক্রেতা-বিক্রেতার নিরাপত্তা বিধান সুনিশ্চিত করা, ট্রাফিক ব্যবস্থাপনা-সহ অন্যান্য করণীয় সম্পর্কে মহানগরীর পশুর হাটের ইজারা সমিতির নেতৃবৃন্দ-সহ অন্যান্য ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অপরাধ পর্যালোচনায় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ সাইফউদ্দীন শাহীন ও আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ-সহ রাজশাহীর বিভিন্ন পুলিশ ইউনিটের প্রতিনিধিগণ।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET