, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পবিত্র কোরআন অবমাননা ও পোড়ানোর প্রতিবাদে বিরামপুরে প্রতিবাদ সমাবেশ




পবিত্র কোরআন অবমাননা ও পোড়ানোর প্রতিবাদে বিরামপুরে প্রতিবাদ সমাবেশ

মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ০৭ ২০২৩, ১৮:৩৩ | 817 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুইডেনে পবিত্র কোরআন শরীফের অবমাননা ও পোড়ানোর প্রতিবাদে বিরামপুরে ওলামা মাশায়েখ পরিষদের ব‍্যানারে শুক্রবার জুম্মার নামাজ শেষে শহরের বিভিন্ন মসজিদের মুসল্লীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। বিক্ষোভ শেষে পৌর শহরের ঢাকা মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিরামপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মোশাররফ হোসাইনের সভাপতিত্বে ও হাবিবপুর মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুন নুর নুরানীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা বেলাল হোসাইন, মাওলানা মুফতি সোহরাব হোসাইন, আনিছুর রহমান, নুর ইসলাম, আব্দুর রউফ, নূরুজ্জামান, মুফতি আব্দুল হাকিম, মাওলানা নাসিম হোসাইন, হাফেজ কামাল হোসেন, মাওলানা আবু সুফিয়ান, মোসলেম উদ্দিন, হাফেজ মুত্তালিব সহ স্থানীয় ওলামা মাশায়েখবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন অবমাননা ও পোড়ানোর প্রতিবাদ জানান এবং সুইডেনের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করা সহ উক্ত ঘটনার সাথে সম্পৃক্ত দায়ী ব‍্যক্তি ও ইন্ধনদাতাদের কঠোর শাস্তির দাবী জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET