, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ী থানায় ওসির বিদায়ী সংবর্ধনা ও নবাগত ওসির বরণ ॥




ফুলবাড়ী থানায় ওসির বিদায়ী সংবর্ধনা ও নবাগত ওসির বরণ ॥

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৩ ২০২৩, ০২:৪১ | 892 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ী থানার সদ্য যোগদানকৃত ওসি মোস্তাফিজার রহমান কে বরণ ও বিদায়ী ওসি আশ্রাফুল ইসলাম কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার বিকেল ৩টায় ফুলবাড়ী থানা সভাকক্ষে এই বিদায় সংবর্ধণা ও বরণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহম্মেদ (পিপিএম)। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মোমিনুল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ও ফুলবাড়ী সার্কেল এর অতিরিক্ত দায়িত্ব শেখ জিন্নাহ্ আল মামুন,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামছুন্নাহার,উপজেলা আওয়ামীগের সভাপতি এনামুল হক,বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন প্রমুখ। শেষে ফুলবাড়ী থানার বিদায়ী ওসি আশ্রাফুল ইসলাম কে বিদায় সংবর্ধনা সহ সদ্য যোগদানকৃত ওসি মোস্তফিজার রহমান কে বরণ করা হয়।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET