, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বরগুনায় সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় নেতার মতবিনিময় সভা




বরগুনায় সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় নেতার মতবিনিময় সভা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুলাই ১৯ ২০২৩, ১৭:২৩ | 870 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সোহরাব বরগুনা সংবাদদাতা:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার ও বরগুনা- ২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী সুভাষ চন্দ্র হাওলাদার বরগুনার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।
বুধবার (১৯ জুলাই ২০২৩ ) বিকাল সাড়ে তিনটায় সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা করেন তিনি।
এ সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার সুভাষ চন্দ্র হাওলাদার সাংবাদিকদের সাথে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা ২ (বামনা পাথরঘাটা বেতাগী) আসন থেকে দলীয় মনোনয়ন চাওয়ার কথা তুলে ধরেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধুর আদর্শিক রাজনীতির কথা তুলে ধরেন ও সাংবাদিকদের বলেন, আমি পরিশ্রম করে আজ প্রতিষ্ঠিত হয়েছি। এখন মানুষের পাশে থেকে কাজ করছি। তবে আজ যারা গরিব আছে আগামী ২০ বছর পরে তারাও প্রতিষ্ঠিত হবে। সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন আর আমি যদি আপনাদের নির্বাচিত হতে পারি তাহলে বরগুনার উন্নয়নের লক্ষ্যে কাজ করব। সুভাষ চন্দ্র হাওলাদারের নির্বাচনী ইশতেহারের সাংবাদিকদের মাঝে একটি লিফলেট বিতরণ করেন। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কৌশিকুর রহমান ইমরান সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET