বাগেরহাট ১ (চিতলমারী ফকিরহাট মোল্লারহাট) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও বাগেরহাট জেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মাসুদ রানার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিবৃতি প্রদান করেছেন ফকিরহাট মোল্লাহাট ও চিতলমারী উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ২১ জুলাই শুক্রবার বিএনপি নেতা মোঃ রিয়াজুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিদাতারা হলেন- মোল্লাহাট উপজেলা বিএনপি নেতা চৌধুরী সেলিম আহম্মদ, শিকদার জামাল উদ্দিন, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ এনায়েত সরকার, মোঃ রুহুল আমিন, মোঃ ইকবাল হোসেন, আমির ফকির, কে এম হাসনাত, চৌধুরী মুরাদ হোসেন, শেখ জিয়াউর রহমান, জিয়াউর রহমান, চৌধুরী ওবায়দুল ইসলাম, নাসির মোল্লা, চাঁন মিয়া মোল্লা, মজিবর শেখ, হাসিব শেখ, বনি আমিন, মাহাবুর, আসাদুজ্জামান পলাশ, চৌধুরী রাজু আহম্মদ ও লিটন মোল্লা।
ফকিরহাট উপজেলা বিএনপি নেতা ইফতেখার আহমেদ পলাশ, মুশফিকুজ্জামান রিপন, শেখ দেলোয়ার হোসেন, রাজু মোল্লা, মইনুদ্দিন মেরু,
জাকির মোড়ল, শেখ সাব্বির হোসেন, জাহাঙ্গীর মোড়ল, শেখ রবিউল ইসলাম, পলাশ শেখ, এসএম সাগর, মোঃ কামরুজ্জামান ও ইনামুল কবীর।
চিতলমারী উপজেলা বিএনপি নেতা আহসান হাবীব ঠান্ডা, শরিফুল ইসলাম অপু, শেখ আসাদুজ্জামান, কাশীনাথ বৈরাগী, ইউনুস বিশ্বাস, এডভোকেট শিকদার ইমরান হোসেন, রাজিব পাইক, মামুন তালুকদার, গাউস কাজী সহ বিভিন্ন উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত ১৯ জুলাই কেন্দ্র ঘোষিত বিএনপি’র পদযাত্রা শেষে বাগেরহাট জেলা বিএনপি অফিস থেকে বাড়ি ফেরার পথে মুনিগঞ্জ ব্রিজের কাছে সন্ত্রাসী হামলার শিকারে আহত হন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মাসুদ রানা সহ ১৪/১৫ জন বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
Please follow and like us:









