, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক র‌্যালী




ডুমুরিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক র‌্যালী

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জুলাই ৩০ ২০২৩, ১৯:৪৮ | 947 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। “আমরা সবাই দায়িত্ব নিব, ডেঙ্গু মুক্ত দেশ গড়বো” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল রোববার সকালে মাগুরখালী ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানার নেতৃত্বে ইউনিয়ন পরিষদ চত্বরসহ আলাদিপুর সড়কে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা , আ’লীগ নেতা সুকৃতি কুমার মন্ডল , ইউনুচ আলী সরদার , চিত্তরঞ্জন সানা প্রমুখ। ডেঙ্গু প্রতিরোধে জনবসতিপূর্ণ এলাকায় না থাকা, বাড়িতে মশারি ও মশা তাড়ানোর ওষুধ ব্যবহার করা, বাহিরে যাওয়ার সময় ফুলহাতা জামা ব্যবহার করা, মোজা পরা, জানালায় নেট লাগানো অথবা দরজা জানালা বন্ধ করে রাখা, এয়ারকন্ডিশন থাকলে তা ব্যবহার করা, ডেঙ্গুর লক্ষণ থাকলে দ্রুত ডাক্তার দেখানোসহ বিভিন্ন বিষয়ে তুলে ধরে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET