, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে নাঙ্গলকোট ছাত্র লীগের বিক্ষোভ




বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে নাঙ্গলকোট ছাত্র লীগের বিক্ষোভ

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০১ ২০২৩, ০১:৫৮ | 836 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দেশ ব্যাপী বিএনপি-জামায়াতের হত্যা, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের আয়োজনে সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি উপজেলা ছাত্রলীগ কার্যালয় থেকে শুরু করে উপজেলা সদরের প্রধান-প্রধান সড়ক পদক্ষিণ শেষে লোটাস চত্ত্বরে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শিমুল।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগ নেতা সাহাব উদ্দিন, এবায়দুল হক ইভু, আজিম উদ্দিন রাজু, আক্তার হোসেন, সরকারি কলেজ সাধারণ সম্পাদক অনি মজুমদার, জোড্ডা পূর্ব ইউনিয়ন আহবায়ক জোবায়ের হোসেন পাপ্পু, ঢালুয়া ইউনিয়ন আহবায়ক জনি, বক্সগঞ্জ ইউনিয়ন আহবায়ক জুয়েল পন্ডিত, সাতবাড়িয়া ইউনিয়ন আহবায়ক সালা উদ্দিন সুনীল, বটতলী ইউনিয়ন সভাপতি শাহ নেয়াজ, সাধারণ সম্পাদক জাবেদ শেখ, জোড্ডা পশ্চিম ইউনিয়ন সভাপতি মেহেদী হাছান তুষার, সাধারণ সম্পাদক সাফায়েত, আদ্রা দক্ষিণ ইউনিয়ন সভাপতি মিলন, সাধারণ সম্পাদক বাপ্পি, হেসাখাল ইউনিয়ন সভাপতি কামরুল, মক্রবপুর ইউনিয়ন সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক আফসার, পেরিয়া ইউনিয়ন সভাপতি শাহ পরান, সাধারণ সম্পাদক পরাগ, বাঙ্গড্ডা ইউনিয়ন সভাপতি রাকিব হোসেন, সাধারণ সম্পাদক সাকিব, রায়কোট উত্তর ইউনিয়ন আহবায়ক মাসুম উদ্দিন, যুগ্ম আহবায়ক হৃদয়, রায়কোট দক্ষিণ ইউনিয়ন সভাপতি শহীদুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আরাফাত প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET