, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তাহিরপুর সীমান্তের ঐপারের কয়লর গুহার মাটি চাপায় এক বাংলাদেশী যুবকের মৃত্যু




তাহিরপুর সীমান্তের ঐপারের কয়লর গুহার মাটি চাপায় এক বাংলাদেশী যুবকের মৃত্যু

সোহেল আহমদ সাজু,  তাহিরপুর .সুনামগঞ্জ, করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : আগস্ট ০৬ ২০২৩, ০২:৫১ | 820 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বালিয়াঘাট সীমান্তে ভারতীয় কয়লার গুহা থেকে চোরাই পথে কয়লা আনতে গিয়ে গুহার মাটি চাপা পড়ে আক্তার হোসেন(২০)  নামের এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন লাকমা গ্রামের আব্দুর নুরের ছেলে।
আজ শনিবার (৫ আগষ্ট)  দুপুর ১২ টায় এ দুর্ঘটনাটি ঘটেছে বালিয়াঘাট সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১১৯৭ সংলগ্ন ভারতীয় অংশে।
এ খবর পেয়ে দুপুর ১টায় স্থানীয় এলাকাবাসী ভারতীয় অংশে কয়লার গুহার বিতর থেকে নিহত যুবক আক্তার হোসেনের লাশ উদ্ধার করে লাকমা গ্রামে নিহতের বাড়িতে  নিয়ে আসে।স্থানীয় এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, আজ সকাল ১১ টার সময় প্রতিদিনের মতো চোরাই পথে নিহত আক্তার হোসেনসহ ১০/১২ জনের একটি কয়লা শ্রমিকের গ্রুপ বালিয়াঘাট সীমান্তের ১১৯৭ পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতের ভিতরে থাকা চোরাই কয়লার গুহায় (কয়লা কোয়ারী) থেকে আনতে যায়। গুহার বিতর থেকে কয়াল নিয়ে আসার সময় হঠাৎ গুহার মাটি ধসে আক্তার  হোসেনের উপর পরলে মাটি চাপায় গুহার বিতরেই তার মৃত্যু হয়।
এ সময় তার সাথে কথা অন্য শ্রমিকরা দৌড়ে গুহার বিতর থেকে বেড়িয়ে এসে তার পরিবারের লোকজনকে খবর দেয়। পরে দুপুরে ১ টায় তার পরিবারের লোকজন ও স্থানীয় এলাকাবাসী নিহত আক্তার হোসেনের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
খবর পেয়ে দুপুরে তাহিরপুর থানার ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই রাশেদুল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণা করে।
তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন,  খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET