, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • জাতীয় শোক দিবসে “ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ” এর দিনব্যাপী কর্মসূচি পালন




জাতীয় শোক দিবসে “ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ” এর দিনব্যাপী কর্মসূচি পালন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : আগস্ট ১৫ ২০২৩, ২০:৫৪ | 830 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

১৫ আগস্ট, জাতীয় শোক দিবস! ১৯৭৫ সালের এই দিনে বিপথগামী কিছু অমানুষ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সর্বমোট ২৬ সদস্য কে নির্মম ভাবে হত্যা করে। ঘাতকেরা ভেবেছিল বঙ্গবন্ধু কে হত্যা করলেই এজাতি শেষ হয়ে যাবে, থমকে যাবে উন্নয়নের চালিকাশক্তি, কিন্তু না! তারই দেখানো সুখী-সমৃদ্ধির পথে বাংলাদেশ আজ মাথা উচিয়ে হাসে। আজ এই দিবস কে গভীর শ্রদ্ধা এবং সম্মানের সাথে স্মরণ করে সিরাজগঞ্জের সর্বাধিক জনপ্রিয় এবং সক্রিয় পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ (সিএসজিএস) প্রতিবছরের ন্যায় এবারো দিনব্যাপী নানা কর্মসূচি পালন ক‌রে‌ছে। সকা‌লে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন, স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ ও বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ দোয়া মাহফিল। সূর্যদয়ের সাথে জাতীয় পতাকা উত্তোলন, অর্ধনমিতকরন এবং কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করা হয়। বেলা ১২ টায় হরিজন কলোনির প্রায় শতাধিক কোমলমতি শিশুদের হাতে শিক্ষা উপকরণ এবং গাছ তুলে দেয়া হয়। বেলা ১২.৩০ মিনিটে ২৫০ শয্যা বিশিষ্ট ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান করা হয় এবং রক্তদাতাদের বৃক্ষচারা উপহার দেয়া হয়। বেলা ১ টায় বঙ্গবন্ধুর নামে ১টি ফলজ গাছ রোপন করা হয়। বাদ যোহর দোয়ার মধ্য দিয়ে কার্যক্রম শেষ করা হয়। সন্ধ্যায় জেলা প্রশাসন সিরাজগঞ্জের আমন্ত্রণে, শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ শীর্ষক অনুষ্ঠানে” অংশগ্রহণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আশিক আহমেদ বলেন- আজকের দিনটি জাতির জন্য অনেক আবেগের কারন ১৯৭৫ সালে এই দিনটি না আসলে বাংলাদেশ অনেক আগেই উন্নত রাষ্ট্রের মর্যাদা পেত। আমরা আরো এগিয়ে যেতাম। ধন্যবাদ সকল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের সারা আমাদের সকল কার্যক্রম কে সফল করতে সহযোগিতা করেছিলেন। পরিশেষে “পরিচ্ছন্ন-সবুজ-বাসযোগ্য ধরণী হোক আমার অঙ্গীকার”।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET