, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • এইচএসসি পরীক্ষার্থী অভিভাবকদের জন্য আহমদীয়া জামা’তের বিশেষ উদ্যোগ




এইচএসসি পরীক্ষার্থী অভিভাবকদের জন্য আহমদীয়া জামা’তের বিশেষ উদ্যোগ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : আগস্ট ২০ ২০২৩, ১৫:০৫ | 1130 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঢাকার ৪নং বকশী বাজারস্থ আহমদীয়া মুসলিম জামা’ত, বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ দারুত তবলীগ কমপ্লেক্সে এইচএসসি পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য পরীক্ষার প্রথম দিন থেকেই বসার সুব্যবস্থা করে আহমদীয়া মুসলিম জামাত।
পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকরা নির্দিষ্ট কোন স্থানে বসার ব্যবস্থা না পেয়ে কয়েক ঘন্টা পথের ধারে বিভিন্ন স্থানে দাঁড়িয়ে কাটাতে হয়। তাদের এমন পরিস্থিতির কথা চিন্তা করেই আহমদীয়া মুসলিম জামা’ত বছরের পর বছর অভিভাবকদের বসার জন্য সুব্যবস্থা করে থাকে। এটি দেশের শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলার কাজে আহমদীয়া মুসলিম জামা’তের পক্ষ থেকে সামান্য একটি প্রচেষ্টা মনে করছেন তারা ।
অভিভাবক ও ছাত্রদের বসার সুব্যবস্থার পাশাপাশি পুরুষ ও মহিলাদের পৃথক ওয়াশরুম, সুপেয় পানি, ফ্রি হোমিও চিকিৎসার ব্যবস্থা,  ৭৬টি ভাষায় অনুদিত পবিত্র কুরআন প্রদর্শনী দেখার সুযোগসহ প্রকৃত ইসলামকে জানার লক্ষ্যে দেয়াল প্রদর্শনীরও আয়োজন করেছে আহমদীয়া মুসলিম জামা’ত বাংলাদেশ। এ বিষয়ে কুরআন প্রদর্শনীর আহ্বায়ক মওলানা শাহ মুহাম্মদ নুরুল আমীন বলেন- ‘পবিত্র কুরআনের শিক্ষা পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দেয়ার লক্ষ্যেই আহমদীয়া মুসলিম জামাত বিভিন্ন ভাষায় পবিত্র কুরআনের অনুবাদ করে চলছে।’
এ প্রদর্শনী দেখে বিভিন্ন ধর্মাবলম্বী ও দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে। আহমদীয়া জামাত এ প্রদর্শনীর প্রদক্ষেপকে কুরআনের গুরুত্ব উপলব্ধি ও এর প্রকৃত জ্ঞান বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার এক মহাসুযোগ হিসেবে মনে করছে। প্রদর্শনীতে বাংলা, ইংরেজী, উর্দূ, হিন্দি, গ্রিক, ফ্রেন্স, চাইনিজ, মাওরি, জুলা, মেনডি, ওরিয়া, ইয়াউ, কিকাম্বা, কাটালান, টভালুয়ান ভাষা সহ মোট ৭৬টি ভাষায় অনুবাদকৃত কুরআন প্রদর্শন করা হয়। পবিত্র কুরআনের বিরল এ প্রদর্শনী চলবে আগামী একমাস।
আহমদীয়া মুসলিম জামাতের এ মহৎ উদ্যোগে অভিভাবকগণ অভিভূত এবং তারাও এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET