, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল মোমেন সড়ক উদ্বোধন




নাঙ্গলকোটে বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল মোমেন সড়ক উদ্বোধন

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২১ ২০২৩, ২১:৫৫ | 856 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের মক্রবপুর-খোশারপাড়-শরীফপুর পাকা সড়কটি বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল মোমেনের নামে নামকরণ করা হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় মাহিনী তালতলা বাজার মাঠে সড়কটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ভাচুয়ালি বক্তব্য রাখেন ও সড়কটির উদ্বোধন ঘোষণা করেন অর্থমন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামাল এম.পি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব, উপজেলা সহকারী কমিশনার ভূমি আশরাফুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফ, রায়কোট দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, মক্রবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, রায়কোট উত্তর ইউনিয়ন সভাপতি মাস্টার রেজাউল হক, সুবেদার আব্দুল মোমেনের ছেলে প্রকৌশলী রুহুল আমিন, নুরুল আমিন, সাংবাদিক আবুল কাশেম গাফুরি।
বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল মোমেন ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে ১নং সেক্টরে অংশগ্রহণ করেন এবং সম্মুখ যুদ্ধে অংশ নেন । তিনি তৎকালিন ই. পি.আর সদস্য হিসেবে কর্মরত ছিলেন। স্বাধীনতা যুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদানের কৃতজ্ঞতা স্বরূপ এই সড়কটির নামকরণ করা হয়।
অনুষ্ঠান শেষে সড়কটির নামপলক উম্মোচন ও সুবেদার আব্দুল মোমেনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET