২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জে ৪জন ব্যক্তিকে কর্মস্থানের ব্যবস্থা করে দিলেন-মানবতার ফেরিওয়ালা হাজী আব্দুস সাত্তার




সিরাজগঞ্জে ৪জন ব্যক্তিকে কর্মস্থানের ব্যবস্থা করে দিলেন-মানবতার ফেরিওয়ালা হাজী আব্দুস সাত্তার

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : আগস্ট ২৬ ২০২৩, ১৭:৫০ | 854 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জে ৪জন ব্যক্তিকে কর্মস্থানের ব্যবস্থা করে দিলেন, মানবতার ফেরিওয়ালা হিসেবে অতি পরিচিত মুখ সিরাজগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি, সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার।

আজ ২৬ আগষ্ট শনিবার দুপুর ১২টার দিকে সিরাজঞ্জের পৌর এলাকার ধানবান্ধি মতি সাহেবের ঘাট এলাকায় ৪জন ৬০ উর্ধ্ব বৃদ্ধ রিক্সাচালকের হা‌তে ব্যাটারী চালিত রিক্সার চাবি তুলে দেন।

তারা হ‌লেন সিরাজগঞ্জ পৌর শহ‌রে, ধানবান্ধি গাবতলা এলাকার মৃত মক্কেল মন্ডলের পুত্র সোবাহান (৬০) বিএল স্কুল রোডে অব‌স্থিত মৃত আব্দুল সেখ এর পুত্র নুর ইসলাম (৬৭), ডুবাপাড়ার মৃত মফিজ উদ্দিনের পুত্র আবু বক্কার (৬৫) জেসি রোডের মৃত কুরমান আলীর পুত্র মোঃ মোকাদ্দেস (৬৮) কে এই ব্যাটারী চালিত রিক্সা হস্তান্তর ক‌রেন। হতদরিদ্র রিক্সা চালকরা চা‌বি হা‌তে পে‌য়ে সবাই আবেগপ্লুত হয়ে পড়েন।

চা‌বি হস্তান্তর কালে মানবতার ফেরিওয়ালা হাজী আব্দুস সাত্তার বলেন, এক মাত্র মানুষের কল্যাণ মুলক কাজ ক‌রে মহান আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টি লাভ করা যায়। যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধনসম্পদ দিয়েছে তাই সর্বদাই চেষ্টা করি মানুষের কল্যাণে কাজ করার জন্য তার ধারাবাহিকতায় আমি ৪জন লোকের কর্মস্থানের ব্যবস্থা করে দিলাম।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET