, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত




রাজশাহীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৪ ২০২৩, ১৯:১২ | 919 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় পবায় সংস্থাটির জেলা কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, আনসার ও ভিডিপির রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিচালক কামরুন নাহার। সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আভ্যন্তরীন আইনশৃংখলা রক্ষাসহ সার্বিক উন্নয়ন কর্মকা-ে আনসার ও ভিডিপির সদস্য-সদস্যারা সক্রিয় ভূমিকা রেখে আসছেন। উন্নয়ন কর্মকা-ের এই ধারাবাহিকতা রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক মানের এবং আরো যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে। এ জন্য ব্যাপক প্রশিক্ষণের মাধ্যমে সদস্য-সদস্যাদেরকে প্রশিক্ষিত করে গড়ে তোলা হচ্ছে। এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তারা নিজেরা সাবলম্বী এবং সুখি সমৃদ্ধ দেশ গড়ায় অবদান রাখছেন। জেলার প্রায় ৩৩০জন আনসার-ভিডিপি সদস্য সমাবেশে উপস্থিত ছিলেন। এ সময় ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ও সংগঠনের কাজের গতিশীলতা আনয়নের লক্ষ্যে আনসার ভিডিপি সদস্যদের মাঝে ২৫টি বাইসাইকেল, ৩টি সেলাই মেশিন, ৪০টি ছাতা ও মগ বিতরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET