, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুরে উৎসব মুখর পরিবেশে শ্রীকৃষ্ণের আর্বিভাব তিথি পালিত




কেশবপুরে উৎসব মুখর পরিবেশে শ্রীকৃষ্ণের আর্বিভাব তিথি পালিত

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৬ ২০২৩, ২০:১২ | 895 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কেশবপুর পৌরসভা ও সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আয়োজনে সনাতন ধর্মের যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের আর্বিভাব তিথি শুভ জন্মাষ্টমী-২০২৩ উপলক্ষে বুধবার সকালে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের কালীতলা মন্দির প্রাঙ্গনে কেশবপুর সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার মুখার্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাধব বর্মণের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক গৌতম রায় প্রমুখ।
অপরদিকে ত্রিমোহিনী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত কুন্ডুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জয় পালের সঞ্চালনায়, সাগরদাঁড়ী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকান্ত বিশ^াস বাবুর সঞ্চালনায়, মজিদপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্ত্তিক রায়ের সভাপতিত্বে, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নন্দ দুলাল বসুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নারায়ন সরকারে সঞ্চালনায়, মঙ্গলকোট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ^নাথ হালদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশুতোষ হালদারের সঞ্চালনায়, পাঁজিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌতম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাপস কুন্ডুর সঞ্চালনায়, সুফলাকাটি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদত্ত বিশ^াসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানবেন্দ্র বিশ^াসের সঞ্চালনায়, গৌরীঘোনা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি হরেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পরিতোষ গাঙ্গুলীর সঞ্চালনায়, সাতবাড়িয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্ত্তিক আড্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সম্ভু দেবনাথের সঞ্চালনায় এবং হাসানপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি লক্ষণ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপংকর দাসের সঞ্চালনায় উৎসবমুখর পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের আর্বিভাব তিথি শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET