, , ,

শিরোনামঃ-




রাজশাহীতে বিএসটিআই-এর অভিযান: জরিমানা

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৯ ২০২৩, ১৮:৫৭ | 843 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর মোহনপুর, রাজশাহী ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর যৌথ উদ্যোগে উপজেলার মৌগাছী বাজার এলাকায় একটি মোবাইল কোর্ট  পরিচালনা করা হয়।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে রুযি ফুড প্রোডাক্ট, মৌগাছী বাজার, মোহনপুর (উৎপাদিত পণ্য- বিস্কুট ও ব্রেড) এবং শিশির প্লেন কেক, মৌগাছী, মোহনপুর (উৎপাদিত পণ্য- প্লেন কেক) প্রতিষ্ঠান দু’টিকে তাদের উৎপাদিত উল্লিখিত পণ্যগুলির অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় এবং মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩০/৩০ ধারা অনুযায়ী প্রতিষ্ঠান দু’টিকে পৃথক পৃথক ভাবে ১০ হাজার টাকা করে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উল্লেখ্য, অভিযানে বেকারিগুলো থেকে জব্দকৃত স্যাকারিন ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট বিজ্ঞ আদালতের নির্দেশে বিনষ্ট করা হয়েছে।
অভিযান নেতৃত্ব প্রদান করেন, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিথিলা দাস, সহকারী কমিশনার (ভূমি) ।
প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর কর্মকর্তা এ.এফ.এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম)।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET