, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সবুজ স্কুল, সবুজ দেশ গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ 




সবুজ স্কুল, সবুজ দেশ গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ 

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৪ ২০২৩, ২৩:৪০ | 1692 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“হৃদয়ে বঙ্গবন্ধু, সবুজ করি দেশ চলো বন্ধু” -স্লোগান সামনে রেখে “সবুজ স্কুল, সবুজ দেশ” ক্যাম্পেইনের প্রধান পৃষ্ঠপোষক, পরিবেশ ও সমাজকর্মী মুহম্মদ আতিকুর আতিকের উদ্যোগে এবং “গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট”, দোহার উপজেলা শাখার সহযোগিতায় ঢাকার দোহার উপজেলার সাতভিটায় অবস্থিত “আল-মানার ইসলামিক একাডেমি” -এর শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় অত্র প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। সবুজ বাংলাদেশ গড়ার ধারাবাহিক ক্যাম্পেইনের ২২ তম আয়োজন ছিল এটি। এসময় শিক্ষার্থীদের মাঝে গাছের নানাবিধ উপকারের কথা উল্লেখ করে, প্রত্যেক শিক্ষার্থীকে বৃক্ষরোপণে উৎসাহিত করে বক্তব্য তুলে ধরেন মুহম্মদ আতিকুর রহমান। পরে শিক্ষকদের জন্য “সবুজ উপহার” তুলে দেওয়া হয়৷
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET