, , ,

শিরোনামঃ-




নারী নেতৃত্ব হারাম বলে বক্তব্য দেওয়া নৌকার চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৩ ২০২৪, ২২:২৮ | 746 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটে নারী নেতৃত্ব হারাম বলে বক্তব্য দেওয়া নৌকার চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মোংলা উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। সোমবার (২২ জানুয়ারি) রাতে তিনি উপজেলার সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদারের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। ইকরাম ইজারাদার ২০২১ সালে আওয়ামী লীগের মনোনয়নে উপজেলার সুন্দরবন ইউনিয়ন থেকে নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হন।
গত ৩০ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারদারের নির্বাচনি এক পথসভায় চেয়ারম্যান ইকরাম ইজারাদার বলেন, ‘আমরা গজবের ভেতর নিমজ্জিত আছি। এতে সন্দেহের কোনো অবকাশ নেই। জনমনে কোনো স্বস্তি নেই, শান্তি নেই; তার কারণ, নারী নেতৃত্ব হারাম। নারী নেতৃত্বের অধীনে আমরা এখানে রয়েছি। আমাদের ভোটটা আমরা বেগম হাবিবুন নাহারকে (আওয়ামী লীগের প্রার্থী) দুইবার (ভোট) দিয়ে আমরা নারী নেতৃত্বকে প্রতিষ্ঠিত করছি। তাই আমাদের এখানে কোনো সুখ-শান্তি অবস্থান করে না। যেটা সত্য, সেই কথা আমি এখানে আপনাদের কাছে বলে গেলাম। উনি একজন নারী, উনি রাজনীতি আর সমাজনীতির বোঝেন কি? কিছুই বোঝেন না।’ এই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচনের পরে তাকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ ও গ্রেফতারের দাবিতে মোংলায় কয়েক দফা বিক্ষোভ ও মানববন্ধন করে নৌকা প্রতীকের সমর্থকেরা।
জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার ১১(ক) ধারা অনুযায়ী নির্বাচনি প্রচারণা কালে ব্যক্তিগত চরিত্র হনন করিয়া বক্তব্য প্রদান বা কোন ধরণের তিক্ত (উস্কানিমূলক বা মানহানিকর) বক্তব্য, লিঙ্গ, সাম্প্রদায়িকতা বা ধর্মানুভূতিকে আঘাত লাগে এমন কোন বক্তব্য প্রদান করিতে পরিবেনা। নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান বাগেরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম আদালত) আদালতের বিচারক ওবায়দা খানম তার এই বক্তব্যের বিষয়ে জানতে তাকে তলব করেন।
এ বিষয়ে মামলার বাদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, বাগেরহাট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে বিতর্কিত বক্তব্য দিয়ে গন প্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৭ এর বিধান এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ১১ (ক) লঙ্ঘন করেছেন। এই অবস্থায় নির্বাচনি অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন প্রেরণ করে। পরবর্তীতে চেয়ারম্যান ইকরাম ইজারাদারের বিরুদ্ধে গন প্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ১৮ এর আদেশে তিনি এই মামলা দায়ের করেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ‘সংসদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করায় ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদারের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে। এখন তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।’
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET