১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আজ সাবেক এমপি জয়নাল আবেদীন ভূঁইয়ার ১৯তম মৃত্যু বার্ষিকী

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৭ ২০২৪, ০০:০১ | 804 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আজ শনিবার কুমিল্লার নাঙ্গলকোটের গণমানুষের নেতা, বীর মুক্তিযোদ্ধা, সাবেক দু’বারের সফল সংসদ সদস্য মরহুম আলহাজ্ব জয়নাল আবেদীন ভূঁইয়ার ১৯ তম মৃত্যু বার্ষিকী পালিত হবে। মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে জয়নাল আবেদীন ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে মিলাদ মাহফিল, কোরআন খতম ও স¥রণসভার আয়োজন করা হয়েছে। স্মরণসভা ঢালুয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশ বরণ্য সাংবাদিক দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম।
১৯৪৮ সালে নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর গ্রামে এক সম্ভ্্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ২০০৫ সালের ২৭ জানুয়ারি জয়নাল আবেদীন ভূঁইয়া নাঙ্গলকোট বাসীকে কাঁদিয়ে চিরবিদায় নিয়ে চলে যান। তাঁর পিতার নাম মরহুম আনু মিয়া ভূঁইয়া, মাতার নাম মরহুমা উম্মে কুলসুম। পাঁচ ভাই, চার বোন, ভাইদের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। তিনি ময়ুরা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি ও ফেনী সরকারি কলেজ থেকে স্নাতক (ডিগ্রী) লাভ করেন। তিনি কলেজে অধ্যয়নকালীন ছাত্রলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ও বৃহত্তর কুমিল্লা জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। দাম্পত্য জীবনে তিনি একমাত্র কন্যা সন্তানের জনক। তার স্ত্রীর নাম মোহছেনা আবেদীন ফেন্সী। একমাত্র আদরের মেয়ের নাম রওশন আরা আবেদীন সিগ্ধা। মেয়ে জামাতা জয়নাল আবেদীন ভূঁইয়ার ভাতিজা নাজমুল হাসান ভূঁইয়া বাছির, তিনিও শ্বশুরের পথ ধরে জনসেবায় নিজেকে উৎসর্গ করেছেন। জনসেবার স্বীকৃতি স্বরূপ তিনি হয়েছেন ঢালুয়া ইউনিয়ন পরিষদের একাধারে ৩ বারের জননন্দীত চেয়ারম্যান। জয়নাল আবেদীন ভূঁইয়ার স্মৃতি আজীবন ধরে রাখতে নাজমুল হাসান ভূঁইয়া বাছির প্রতিষ্ঠা করেছেন জয়নাল আবেদীন ভূঁইয়া ফাউন্ডেশন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET