ছাগলনাইয়ায় ২০২৫-২৬ আর্থিক সালে জলাভূমি/বর্ষাপ্লাবিত ধানক্ষেত/ প্লাবন ভূমি এবং প্রতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচী বাস্তবায়ন করা হয়। বৃহস্পতিবার (২১ আগস্ট) ছাগলনাইয়া উপজেলা পরিষদ কমপ্লেক্স পুকুরে পোনামাছ অবমুক্তকরণের মধ্যদিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা।









