২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




নাঙ্গলকোটে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর মোটর শোভাযাত্রা 

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : আগস্ট ৩০ ২০২৫, ০২:৫২ | 778 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জাতীয় সংসদের সাবেক হুইপ মনিরুল হক চৌধুরী কুমিল্লা ১০ সংসদীয় আসনের নাঙ্গলকোট উপজেলায় শুক্রবার মোটর শোভাযাত্রা করেন। দুপুরে নাঙ্গলকোট উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ  মনিরুল হক চৌধুরীকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামে অভ্যর্থনা জানান। পরে নেতাকর্মীদের বিশাল গাড়ি ও মোটরসাইকেলের বহর নিয়ে মনিরুল হক চৌধুরী নাঙ্গলকোট উপজেলার প্রধান-প্রধান সড়ক অতিক্রম করেন। মোটর শোভাযাত্রা শেষে তিনি নাঙ্গলকোটের জোড্ডা পশ্চিম ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুন্নার মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
‎এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা বিএনপি আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোশাররফ হোসেন, শহীদুল ইসলাম ভূঁইয়া, আরিফুল আলম নোমান, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মানিক, উপজেলা বিএনপি সদস্য ও জোড্ডা পশ্চিম ইউনিয়ন বিএনপি সভাপতি এডভোকেট কামরুল হাসান, রায়কোট দক্ষিণ ইউনিয়ন সভাপতি লোকমান হোসেন, রায়কোট উত্তর ইউনিয়ন সভাপতি হায়াতুন্নবী, সাধারণ সম্পাদক মনির হোসনে মোল্লা, বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি মাহবুবুল হক, বটতলী ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ কায়কোবাদ, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন বাচ্চু মুহুরি, ঢালুয়া ইউনিয়ন সভাপতি আব্দুল মমিন সওদাগর, সাধারণ সম্পাদক পেয়ার আলম,  মৌকরা ইউনিয়ন সিনিয়র সহ সভাপতি শাহ আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক, জোড্ডা পূর্ব ইউনিয়ন সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সুমন, বাঙ্গড্ডা ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসনে, পেরিয়া ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, মক্রবপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক কবির খাঁন, দৌলখাঁড় ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর সুক্কুর খোকন, উপজেলা শ্রমিক দল সভাপতি সাঈদ ইকবাল, সিনিয়র সহ সভাপতি আবুল হাশেম, কৃষক দল সভাপতি আবুল হাশেম মিয়াজী, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, জাসাস সভাপতি জসিম উদ্দিন মজুমদার, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন, আমীর হামজা মুন্না, নাঙ্গলকোট সরকারি কলেজ ছাত্রদল নেতা কাউসার আলম মজুমদার শিবলু প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET