যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ শার্শা থানা এলাকার রামচন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে ধৃত আসামীর বসত বাড়ি হয়তে গাঁজাসহ তাকে আটক করা হয়।আটক আসামী হলেন, শার্শাথানার রামচন্দ্রপুর গ্রামের কাওছার আলীর ছেলে জুলফিকার আলী ভুট্টাে (৩৫)।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আলিম জানান, আটকৃত আসামীর বিরুদ্ধে থানার মামলা নং-১০, তাং-১০/০৯/২৫ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৯(খ) রুজু করা হয়েছে । এবং আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।








