১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • ডুমুরিয়ায় ধানের শীষের প্রার্থী লবি, খেলাধুলা মানুষকে জীবন দেয়, আর মাদক মানুষের জীবনকে ধ্বংস করে




ডুমুরিয়ায় ধানের শীষের প্রার্থী লবি, খেলাধুলা মানুষকে জীবন দেয়, আর মাদক মানুষের জীবনকে ধ্বংস করে

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : নভেম্বর ০৭ ২০২৫, ২২:৩৮ | 728 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়া-ফুলতলা আসনের ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আলি আসগার লবি বলেছেন, খেলাধুলা মানুষকে জীবন দেয়, আর মাদক মানুষের জীবনকে ধ্বংস করে, প্রত্যেক ছেলে মেয়েদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। খেলাধুলা ছাড়া একজন মানুষকে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া সম্ভব না। আমি একজন ক্রীড়াবিদ, আমি দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলাম। এজন্য খেলাধুলার প্রতি আমার আগ্রহটা একটু বেশি।  শুক্রবার বিকাল ৫ টায় সিডি যুব সংঘের আয়োজনে চেচুড়ি দহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টেন ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সিডি যুব সংঘের সভাপতি মোঃ ইমদাদুল হক মিলন। উদ্বোধক ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জজকোর্টের এপিপি এ্যাড মুনিমুর রহমান নয়ন। বক্তব্য রাখেন মোঃ শাহিন মোল্লা, এস এম নুর ইসলাম, আবু দাউদ গোলদার, মুরাদুল ইসলাম, মাষ্টার আব্দুল হাফিজ, ডাঃ বাবুল, আরজান গাজী, ফজলু গাজী, বাবলু বিশ্বাস প্রমুখ।
খেলায় নওয়াপাড়া ফুটবল একাদশ  কাটেঙ্গা ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে। সন্ধ্যায় চুকনগরে ডিবিসি নিউজের মতবিনিময় করেন। এরপর নরনিয়া স্বপ্তপল্লী ভৈরবী তীর্থ মহাশ্মশানে যঞ্জানুষ্ঠান পরিদর্শন করবেন। এসময় আরও উপস্থিত ছিলেন আটলিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন,  সদস্য সচিব সরদার দৌলত হোসেন, বিএনপির নেতা এম এ সালাম, বিএম হাবিবুর রহমান হবি, মোড়ল আমিনুর রহমান, শেখ আব্দুল কাদের, প্রভাষক আব্দুর রাজ্জাক, শেখ আব্দুল কালাম, রমেন রায়, আবু শাহামা, হাসানুজ্জামান মোড়ল, মঞ্জুর রশিদ, সরদার বিল্লাল হোসেন, রুহুল আমীন বিশ্বাস, কবির হাসান ডবলু, মাহাবুবুর রহমান, সিরাজুল ইসলাম, শাহিনুর রহমান প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET