২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • বাগেরহাটে চাঁদাবাজ ও দখলদারীদের হুশিয়ার করে দিলেন- ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন




বাগেরহাটে চাঁদাবাজ ও দখলদারীদের হুশিয়ার করে দিলেন- ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৮ ২০২৫, ১৮:৫১ | 739 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটে চাঁদাবাজ ও দখলদারীদের হুশিয়ার করে দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। শনিবার রাতে শহরের সোনাতলায় নির্বাচনী প্রচারণায় চাঁদাবাজ ও দখলদারীদের উদ্দেশ্যে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট ২ (সদর কচুয়া) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আমেরিকা প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জগলু।

ব্যারিস্টার জাকির হোসেন আরো বলেন, দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ ও কথা থেকে সবাই বিরত থাকুন। চাঁদাবাজ সন্ত্রাসীদের জায়গা বিএনপিতে হবে না। আগামী নির্বাচন হবে শান্তিপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ।  আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সাধারণ ভোটারদের কাছে যেতে হবে। দেশের ইতিহাসে একমাত্র আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সকলে তার সুস্থতার জন্য দোয়া করবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা বিএনপি’র সভাপতি সরদার জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শদর উপজেলা বিএনপি নেতা তালুকদার শহিদুল ইসলাম স্বপন, কামরুজ্জামান শিমুল, মনিরুজ্জামান সোহাগ, সোহেল তরফদার, আবু হানিফ শানু, মোহাম্মদ আরিফুল ইসলামসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সমর্থক বৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET